সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ সৌদির

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪১ বার পড়া হয়েছে

হজ ও দুই পবিত্র মসজিদের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণের জন্য একটি স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এটি দেশটির বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি এ প্রকল্পের উচ্চপর্যায়ের তদারকি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতিত্ব করেন কাস্টডিয়ান অব টু হোলি মসকসের বিশেষ উপদেষ্টা প্রিন্স ফয়সাল বিন সালমান।

প্রকল্পটি বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে হজের রীতি-নীতি এবং ইসলামী স্থাপত্যের বিকাশের ধারা সংরক্ষণ করে একটি সমন্বিত জ্ঞানভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এই জাতীয় উদ্যোগের লক্ষ্য—শতাব্দীর পর শতাব্দী ধরে হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান, দুই পবিত্র মসজিদের ইতিহাস এবং সেবায় ঘটে যাওয়া বড় পরিবর্তনগুলোকে প্রামাণ্যভাবে নথিবদ্ধ করা। জাদুঘরটি হবে মুসলিম বিশ্বের জন্য একটি পূর্ণাঙ্গ জ্ঞানভাণ্ডার।

মূলত ‘হজ ও দুই পবিত্র মসজিদের বিশ্বকোষ’ নামে যাত্রা শুরু করলেও পরে এটি জাতীয় উদ্যোগে রূপ নিয়েছে। কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস (দারাহ) এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় এটি বাস্তবায়ন করা হবে।

বৈঠকে আরও জানানো হয়, মদিনায় ‘রাসুল (সা.)-এর জীবনের ঐতিহাসিক ঘটনাবলি’ শীর্ষক একটি ফোরাম আয়োজন করা হবে। পাশাপাশি হজ ইতিহাস নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

প্রকল্পের কাজ তদারকি করছেন ইসলামের শীর্ষস্থানীয় আলেম ও নীতি-নির্ধারকরা। তাদের মধ্যে রয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ, মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ড. মোহাম্মদ আল ইসা এবং হজ মন্ত্রী ড. তাওফিক আল রাবিয়াহ।

এ উদ্যোগের মাধ্যমে বিশ্ব মুসলিমের কাছে হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস আরও প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ সৌদির

আপডেট সময় ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫