ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আমরা জানি না আসলে কী হবে : মেহজাবীন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীব, ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেহজাবীন জানান, তিনি খুব বেশি দূর বা লম্বা সময়ের জন্য চিন্তা করতে ভয় পান। জীবনের অনিশ্চয়তাকেই এর কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

তার কথায়, ‘আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু বলবো যে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করবো—এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ থেকে এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।

তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর নিজের কাজই তার পরিচয় বহন করবে। তার পারফর্ম করা কাজের মান নিয়ে অতিরিক্ত আলোচনা করাকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘কতটুকু ভালো করেছি, না করেছি এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।’

তবে আপকামিং কাজ নিয়ে তার আগ্রহ ও আকাঙ্ক্ষা যথেষ্ট। যেহেতু তিনি সিনেমা শুরু করেছেন, তাই সামনের দিনগুলোতেও বড় পর্দাতেই নিয়মিত হতে চান। মেহজাবীন বলেন, ‘সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করবো। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই।’

অনেক সময় দেখা যায় তারকারা তাদের নতুন কাজ সম্পর্কে কিছু বলতে চান না। এ নিয়ে দর্শকদের মন খারাপের কারণও উঠে আসে মেহজাবীনের কথায়। তিনি বলেন, ‘আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, ‘মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়।’ কিন্তু ব্যাপারটা তা না আসলে এর পেছনে রয়েছে কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস (চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা) ‘

শেষে বলেন, ‘যেকোনো কাজে অনবোর্ড হলেই সবার আগে প্রযোজনা সংস্থা একটি স্বাক্ষর নিয়ে নেয়, যেখানে শর্ত থাকে যে প্রোডাকশন হাউজই প্রথম ঘোষণার কাজটি করবে। তারা একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে কবে কী বলতে হবে, কবে কী রিলিজ হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আমরা জানি না আসলে কী হবে : মেহজাবীন

আপডেট সময় ০৯:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫