ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

একাধিক প্রেম করা সালমানের ‘কুমারত্ব’ নিয়ে ভরা মঞ্চে টুইঙ্কলের খোঁচা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের সঞ্চালনায় টকশো টু মাচ–এ অংশ নেন বলিউডের সালমান খান। এ সময় সালমানের সঙ্গে ছিলেন আমির খানও। হাস্যরসাত্মক এই পর্বে একে অপরকে নিয়ে মজার ছলে নানা মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে টুইঙ্কল সালমানকে ‘চিরকুমার’ বলে পরিচয় করিয়ে দেন এবং তার বহুবারের প্রেমের গুঞ্জনের মধ্যেও ‘ভার্জিন’ থাকার দাবির প্রসঙ্গ তোলেন।

আলোচনার একপর্যায়ে টুইঙ্কল বলেন, ‘সালমান ও আমিরের মধ্যে পদবিই শুধু মিল আছে, বাকিটা একেবারেই আলাদা।’ খানিকটা খোঁচা দিয়ে বললেন, ‘ অথচ সালমান নিজেকে এখনও ভার্জিন বলেন।’ উত্তরে সালমানও হাসতে হাসতে সেই দাবি মেনে নেন। পাশাপাশিএই ভরা মঞ্চে আমিরের একাধিক বিয়ে নিয়েও রসিকতা হয়।

টকশোতে ‘ছেলেরা কাঁদে না’ প্রসঙ্গে সালমান বলেন, ‘পরিবারের জন্য কান্না ঠিক আছে, কিন্তু বান্ধবী চলে গেলে একটু বেশি কাঁদতে হয়।’ তখন টুইঙ্কল মজার ছলে বলেন, ‘এই বয়সে প্রেমিকার জন্য কে কাঁদে?’ সালমান জবাব দেন, ‘এখনকার তরুণ সমাজ তো একটার পর আরেকটা…’

এর আগে ২০১৩ সালে একটি জনপ্রিয় টকশোতেও সালমান নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন, ‘আমি যাকে বিয়ে করব, তার জন্যই নিজেকে বাঁচিয়ে রেখেছি।’ নতুন শোতেও সেই প্রসঙ্গ নিয়ে হাসি-ঠাট্টা জমে ওঠে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

একাধিক প্রেম করা সালমানের ‘কুমারত্ব’ নিয়ে ভরা মঞ্চে টুইঙ্কলের খোঁচা

আপডেট সময় ১১:০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫