ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর
কোক স্টুডিও বাংলা

বাংলা-ফার্সির মেলবন্ধন, হাবিবের ‘মহা জাদু’তে মাতল শ্রোতারা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭৪ বার পড়া হয়েছে

ফার্সির ছোঁয়ায় যেন এক অনন্য মাত্রা পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান ‘মহা জাদু’। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগর রুস্তমের কণ্ঠে এই গানে এক মেলবন্ধন ঘটেছে বাংলা ও ফার্সি ভাষার। বৃহস্পতিবার সন্ধ্যায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে গানটি।

বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। আর গানে মেহেরনিগরের এন্ট্রি যেন ছিল শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ।

কোক স্টুডিও বাংলা গানটি প্রকাশের সময় এর পেছনের ভাবনা তুলে ধরে। তারা জানায়, ‘মহা জাদু’ বাংলা লোকগান এবং ফার্সি কবিতার এক অসাধারণ মিশ্রণ, যেখানে ভালোবাসা একটি অদৃশ্য সুতার মতো হৃদয় ও আত্মাকে টেনে নিয়ে আসে। বাউল সাধক দুরবীন শাহ-এর শিষ্য খোয়াজ মিয়া এই গানটি লিখেছিলেন তার মুর্শিদের প্রতি গভীর ভক্তি থেকে। হাবিব ওয়াহিদের আধুনিক সংগীতায়োজন এবং মেহেরনিগরি রুস্তমের কণ্ঠ এই চিরায়ত গানটিকে এক নতুন গতি ও প্রাণ দিয়েছে।

এই সিজনে এর আগে ‘বাজি’ ও ‘লং ডিসট্যান্স লাভ’ সহ কয়েকটি গান প্রকাশিত হলেও ‘মহা জাদু’র ঘোষণার পর থেকেই শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক-শ্রোতারা। তাদের মত, দেশি-বিদেশি শিল্পীর এই যৌথ কাজ বাংলা সংগীতে নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকেই মনে করছেন।

গানটি নিয়ে একজন দর্শক লিখেছেন, ‘এই ধরনের মডার্ন গানগুলো আগে কোক স্টুডিও পাকিস্তান বা ইন্ডিয়ায় শুনতাম। এবার কোক স্টুডিও বাংলাও সেই ধারা নিয়ে এল।’

হাবিবের প্রশংসা করে একজন লিখেছেন, “‘দিন গেল’ থেকে কোক স্টুডিও বাংলা পর্যন্ত হাবিব কখনো তার ছন্দ হারাননি! আমাদের প্রজন্মের চিরকালের পছন্দের তালিকায় তিনি থাকবেন।” বিদেশি শিল্পী মেহেরনিগরের কণ্ঠের প্রশংসা করে আরেকজন শ্রোতা মন্তব্য করেছেন, ‘আহ! জাদুকর। এখন মনে হচ্ছে কোক স্টুডিও বাংলা পূর্ণতা পেল। এমন কোলাবোরেশন হাবিব ভাই ছাড়া অসম্ভব। মেহরনিগার দারুন!’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

কোক স্টুডিও বাংলা

বাংলা-ফার্সির মেলবন্ধন, হাবিবের ‘মহা জাদু’তে মাতল শ্রোতারা

আপডেট সময় ০৯:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫