ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ফেসবুকে ঝড় তুললো মারজুক রাসেলের কবিতা ‘বৃষ্টি, তোমার গুষ্টি..

  • বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনের শুটিং চলছে কক্সবাজারে। এতে অংশ নিচ্ছেন পাশা ভাই চরিত্রের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। তবে কাজে বাগড়া দিচ্ছে টানা বৃষ্টি। এতেই বিরক্ত হয়েছেন তিনি। সেই বিরক্তি নিয়ে বৃষ্টির উপর ক্ষোভ ঝাড়লেন কবিতার মাধ্যমে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই মারজুক রাসেলকে কবিতা শোনাতে দেখা গেল। সেই কবিতা দিয়ে অনলাইনজুড়ে হাস্যরসের জন্ম দিয়েছেন মারজুক রাসেল। প্রায় ২৫ হাজারেরও বেশি রিয়েক্ট পড়া রিল ভিডিওটি দেখেছেন কয়েক লাখ দর্শক।

এই অভিনেতা ও কবি অমির পোস্ট করা ভিডিওতে বলেন, ‘বৃষ্টি তোমার গুষ্টি… অন্য কোথায় পড়ো / আমাদের দুপুরটাকে কেন নষ্ট করো!’ শুটিং ইউনিটের সবাই বৃষ্টিতে নাজেহাল হলেও রাসেলের কৌতুকপূর্ণ মন্তব্য মুহূর্তটিকে করে তোলেছে উপভোগ্য।

মেসজীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম, বন্ধুত্ব আর খুনসুটির গল্প নিয়ে ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। তরুণ শিক্ষার্থীদের পাশাপাশি যেখানে জায়গা করে নেন নানা বয়সী মানুষ। এক ছাদের নিচে ভিন্ন ভিন্ন প্রান্তের মানুষেরা মিলে তৈরি হয় জীবনযাপনের নতুন এক সমীকরণ। কাজল আরেফিন অমির নির্মাণে এই গল্পগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

২০১৮ সালে প্রথম সিজন প্রচারের পর থেকেই আলোচনার পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে শুরু হয় সমালোচনা। ছয় বছরের যাত্রায় নাটকটি শুধু টেলিভিশনের পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়ে ওঠে ‘ট্রেন্ড’। নানা বয়সের দর্শকেরা নাটকটি দেখে যেমন মজা পান, তেমনি কেউ কেউ এটাকে ‘অশ্লীল’ আখ্যা দেন।

বর্তমানে চলছে নাটকের পঞ্চম সিজন। সেখানে পরিচিত মুখদের পাশাপাশি যোগ হয়েছেন নতুন কিছু চরিত্রও। এবারের গল্পে থাকছে আরও বেশি নাটকীয়তা, রোমাঞ্চ এবং আবেগ। নতুন যুক্ত হওয়া চরিত্র মতলব, যাকে রূপ দিয়েছেন ইশতিয়াক আহমেদ রোমেল, ইতোমধ্যেই আলোচনায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ফেসবুকে ঝড় তুললো মারজুক রাসেলের কবিতা ‘বৃষ্টি, তোমার গুষ্টি..

আপডেট সময় ০৮:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫