ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি

চাকসুতে সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদের আংশিক প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদ’ নামে একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাইদ মো. রেদোয়ান, জিএস পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ও এজিএস পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

১৩ সদস্যবিশিষ্ট এই আংশিক প্যানেলের বাকিরা হলেন–সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. রবিউল হাসান, দপ্তর সম্পাদক পদে মো. শাখাওয়াত হোসেন, সহদপ্তর সম্পাদক পদে তাসনীম ফাত্তাহ কিবরিযা, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে মুসররত কবির পৃথা, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রফিকুল ইসলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে এএম তৌহিদুল হক, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মশিউর রহমান দূর্জয় এবং নির্বাহী সদস্য পদে মো. রায়হান মিয়া।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্যানেলের এজিএস প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছি। সংগঠনের প্যানেলের প্রার্থী হতে আমি ভাইভা দিয়েছিলাম। কিন্তু আমাকে নেওয়া হয়নি। প্রথমে আমি স্বতন্ত্র থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে আমাদের সমমনাদের নিয়ে সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ নামে একটি আংশিক প্যানেল গঠন করেছি। এতে আমি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।

তিনি বলেন, আমাদের প্যানেল ঘোষণার পর থেকে আমি দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি। আমি ছাত্রদলে থাকব কি-না এটা সংগঠনই সিদ্ধান্ত নেবে। এ প্যানলে আমিসহ ভিপি, দপ্তর সম্পাদক এবং আইন ও মানবাধিকার সম্পক প্রার্থী–চারজনই ছাত্রদলে সক্রিয় কর্মী ছিলাম। দলের প্যানেলে মনোনয়ন পেতে ভাইভা দিয়েছিলাম। কিন্তু আমাদের কাউকেই নেওয়া হয়নি প্যানেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকসুতে সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদের আংশিক প্যানেল ঘোষণা

আপডেট সময় ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫