ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

প্রেমের নামে দিনের পর দিন নির্যাতন, নৃত্যশিল্পীর মুখোশ খুললেন অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

কলকাতার এক নৃত্যশিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন টালিউড অভিনেত্রী নয়না গাঙ্গুলি। তার অভিযোগ, সেই প্রেমের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তিনি। বিষয়টি নিয়ে তিন বছর চুপ থাকার পর সম্প্রতি সামাজিক মাধ্যমে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, আর নীরব থাকবেন না অভিনেত্রী।

এক পোস্টে নয়না জানান, ‘কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনো মাধ্যমে সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে।’

অভিনেত্রী লেখেন, ‘কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালোবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।’

অভিযুক্ত প্রেমিকের সঙ্গে নয়না তিন বছর ধরে সম্পর্কে ছিলেন বলেও জানান। অভিনেত্রীকে ছাড়াও সে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনকি তার সঙ্গে লিভ ইন ও চলে। সেই কথা অভিনেত্রী জানতে পেরে যাওয়ায় অভিযুক্ত সেই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেয়। এদিকে নয়নার অভিযোগের ভিত্তিতে কলকাতার পাটুলি থানা টুবান চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

প্রেমের নামে দিনের পর দিন নির্যাতন, নৃত্যশিল্পীর মুখোশ খুললেন অভিনেত্রী

আপডেট সময় ০৯:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫