ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন
তিন দশকের ক্যারিয়ার

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে কিং খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য অভিনয় জীবনের পর অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ভারতের অন্যতম সর্বোচ্চ এই সম্মাননাটি তার মুকুটে যোগ করলো এক নতুন পালক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ হাতে কিং খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন।

গত ১ আগস্ট যখন পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই এই খবরটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খান তার ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর জন্য এই পুরস্কারটি পেয়েছেন। একই বিভাগে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন আরেক জনপ্রিয় তারকা রানী মুখার্জি। একই মঞ্চে ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির দুই তারকা রাহুল ও টিনাকে একসঙ্গে দেখে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন অসংখ্য দর্শক ও ভক্তরা।

শাহরুখের এই পুরস্কার জয়কে তার দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাঝে প্রায় ৩৩ বছরের পথচলা, যেখানে তিনি কখনও হয়েছেন ‘রাজ’, কখনও বা ‘রাহুল’, আবার কখনও কাভেরী আম্মার ‘মোহন’। তার এই অভিনয় যাত্রায় সব ছবিই বক্স অফিসে সফল হয়নি। একটা সময় তো তিনি নিজেও হতাশ হয়ে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন।

সেই বিরতিতেই নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন। বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরেছেন দারুণ সব অ্যাকশন দৃশ্যের মাধ্যমে। ‘পাঠান’, ‘জওয়ান’, এবং ‘ডাঙ্কি’-এর মতো সুপারহিট ছবির মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি আজও বলিউডের কিং। আর এই ‘জওয়ান’-ই তাকে এনে দিয়েছে স্বপ্নের এই জাতীয় পুরস্কার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

তিন দশকের ক্যারিয়ার

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে কিং খান

আপডেট সময় ১০:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫