ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

জুবিনের কফিন ধরে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী, শেষ শ্রদ্ধায় জনস্রোত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে আকস্মিকভাবে মৃত্যুর পর জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গের মরদেহ রোববার ভোররাতে ভারতের গুয়াহাটিতে পৌঁছায়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে বিমানবন্দর ও শহরের রাস্তায় ভিড় করেন তার হাজারো ভক্ত। মরদেহ পৌঁছানোর পর সেখানে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন জুবিনের স্ত্রী গারিমা সাইকিয়া গার্গ।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুবিন গার্গের কফিনবন্দি দেহ গুয়াহাটি বিমানবন্দরে নামার পর অনুরাগীরা স্তম্ভিত হয়ে দেখলেন সেই দৃশ্য। সে সময় স্বামীর কফিন আঁকড়ে ধরে কেঁদে ওঠেন তার স্ত্রী; যেন থামছিলোই না সেই কান্না।

তবে শুধু গায়কের স্ত্রী গারিমা নয়, চোখে জল ছিলো আশেপাশের প্রায় সকলেরই। এদিন ভোর থেকেই জুবিন গার্গের দেহ বিমানবন্দর থেকে বেরহতেই গুয়াহাটির রাস্তায় জনঢল। ছোট-বড় সংগীতশিল্পীরাও তাকে শ্রদ্ধা জানান।

এর আগে গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ৫২ বছর বয়সী এই গায়কের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের আসাম রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

জুবিনের কফিন ধরে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী, শেষ শ্রদ্ধায় জনস্রোত

আপডেট সময় ০১:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫