ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

প্রয়াত মাকে টেনে কথা বলায় নিজেকে আর ধরে রাখতে পারিনি : কাঞ্চন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

প্রয়াত মাকে নিয়ে সামাজিক মাধ্যমে অশ্লীল মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিক। এ ঘটনায় এক নেটিজেনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন অভিনেতা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিনেতা জানান, নিজেদের নিয়ে ট্রল বা অপবাদ দেওয়ার ঘটনা নতুন নয়, তবে প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য আর সহ্য করতে পারেননি।

অভিনেতা বলেন, ‘আমাদের নিয়ে নানা কুমন্তব্য বা মিথ্যা অপবাদে আমরা অভ্যস্ত। কিন্তু এক অচেনা নারী আমার স্বর্গীয় মাকে টেনে অশ্লীল মন্তব্য করায় এবার আর নিজেকে ঠিক রাখতে পারিনি। কোন অধিকারে তিনি এ কাজ করলেন?’

অভিনেতা আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এবং সন্তান সোশ্যাল মিডিয়ায় কটূক্তি ও আক্রমণের শিকার হচ্ছেন। এবার পরিস্থিতি সীমা ছাড়িয়ে গেছে বলেই আইনগত ব্যবস্থা নিয়েছেন তিনি। প্রয়োজনে মানহানির মামলাও করবেন।

কাঞ্চন মল্লিকের কথায়, ‘এবার মানুষকে বুঝিয়ে দিতে হবে, হাতে ফোন আর ইন্টারনেট থাকলেই সোশাল মিডিয়ায় এসে যা ইচ্ছে তাই লিখে দেওয়া যায় না। সে কোনও তারকা হোক, বিধায়ক হোক বা সাধারণ মানুষ, কারও সম্পর্কেই মন্তব্য করার সময়ে শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

প্রয়াত মাকে টেনে কথা বলায় নিজেকে আর ধরে রাখতে পারিনি : কাঞ্চন

আপডেট সময় ০৩:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫