ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি, শৈশবের গল্পে মৌ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি একটি পডকাস্টে নিজের শৈশব ও কৈশোরের নানা অভিজ্ঞতার কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

সেখানে তিনি জানান, তার মা তাকে এবং তার বোনকে বড্ড আগলে রেখে বড় করেছেন। মা মনে করতেন সালোয়ার-কামিজ পরা এবং চা পান করা ‘পাকনামি’। এই কারণে অনেক বড় বয়স পর্যন্ত তাদের ফ্রক পরতে হয়েছে।

মৌ বলেন, ‘আমাদের বাড়িতে বৃষ্টি পড়লে মায়ের কাছে অনুমতি নিতে হতো, ‘আম্মু, ঠাণ্ডা ঠাণ্ডা লাগছে তো, একটু সালোয়ার-কামিজ পরি?’ আর চা পান করার বিষয়ে মা বলতেন, এগুলো পাকনামি।’

তিনি আরও জানান, নবম-দশম শ্রেণিতে পড়ার আগে পর্যন্ত তার সালোয়ার-কামিজ ছিল না। নাচের ক্লাসে যেতে হতো স্কার্ট পরে। একদিন বাফাতে (বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস) কথক ক্লাসে স্কার্ট পরে গেলে নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ তাকে আদর করে ডেকে বলেন, ক্লাসে স্কার্ট পরা যাবে না। মৌয়ের কথায়, ‘শিবলি ভাই আমাকে ভালোর জন্যই বলেছিলেন। কারণ গেটের বাইরে অনেক বাজে লোকজন দাঁড়িয়ে থাকে।’

শিবলি ভাইয়ের কথা শুনে মৌ বাড়িতে ফিরে মাকে কান্নাকাটি করে জানান যে তার নিজের সালোয়ার-কামিজ প্রয়োজন। এরপরই তিনি সালোয়ার-কামিজ পরার অনুমতি পান। মৌয়ের মতে, এই ঘটনাটিই তার জীবনে প্রথম বড় হওয়ার উপলব্ধি এনে দেয়। পডকাস্টের এক পর্যায়ে উপস্থাপক মজার ছলে বলেন, ‘তাহলে কি মৌয়ের রূপের রহস্য হচ্ছে চিনি না খাওয়া?’ মৌ এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি, শৈশবের গল্পে মৌ

আপডেট সময় ০১:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫