ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’

ঢাবির পরিবহনে ডিজিটাল রূপান্তর, বাস ট্র্যাকিংয়ে আসছে অ্যাপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট দূর করতে এবং সেবার মান উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই উদ্যোগের অংশ হিসেবে ১৭টি বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত বাস ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনে অনুষ্ঠিত এ সভায় নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং ছাত্র পরিবহন সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। রুটভিত্তিক প্রতিনিধিরা সেখানে অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং খোলামেলা আলোচনায় অংশ নেন। আলোচনার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, শাটল সার্ভিস চালু করা এবং রিকশা ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়েও প্রস্তাব উঠে আসে।

ডাকসুর নেতারা আশ্বাস দেন, পরিবহন খাতের দুরবস্থা কাটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই এবং শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

সভায় আলোচনার মূল বিষয় ছিল ঢাবির বাস ট্র্যাকিংয়ে জন্য অ্যাপ ‘আমাদের লাল বাস’-এর পরিচিতি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মোবাইল ফোনে রিয়েল-টাইমে বাসের অবস্থান জানতে পারবেন। এতে করে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াতে আরও সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বাস ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা সে লক্ষ্যেই কাজ করেছি। আজ তার সফল পরীক্ষামূলক উদ্বোধন করতে পেরেছি। খুব শিগগিরই সব রুটে এই সুবিধা চালু করা হবে।

অন্যদিকে, বিভিন্ন রুটের প্রতিনিধি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ প্রযুক্তি চালু হলে শিক্ষার্থীদের হয়রানি অনেকটা কমবে। একইসঙ্গে পরিবহন সংক্রান্ত অন্য সমস্যাগুলোর সমাধানেও তারা ডাকসুর নতুন কমিটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা

ঢাবির পরিবহনে ডিজিটাল রূপান্তর, বাস ট্র্যাকিংয়ে আসছে অ্যাপ

আপডেট সময় ১১:০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫