ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

দিনে-দুপুরে হেনস্তার শিকার সোহা, বাকরুদ্ধ অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। ইতালিতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে পতৌদি কন্যার সঙ্গে। জানান, বিষয়টি এতটাই সংবেদনশীল ছিলো, যেন রীতিমতো তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই অভিজ্ঞতা জানান সোহা। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনও তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা জানিয়েছেন, প্রকাশ্যে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল। বলেন, ‘এটা ঘটেছিল ইতালিতে। স্পষ্টতই, এটি প্রায়ই ঘটে; আর সেটি ঘটেছিল প্রকাশ্যে, দিবালোকেই।’

এ ঘটনায় একরকম বাকরুদ্ধও হয়ে পড়েন অভিনেত্রী। বলেন, ‘আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।’

সোহা আরও বলেন, তার পরিচয় ও পেছনের পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে, যা অনেক নারী প্রতিদিনের জীবনে মুখোমুখি হন। তিনি বলেন, ‘আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। আমার সঙ্গে এমন অভিজ্ঞতা ঘটেনি যা সাধারণভাবে গণপরিবহন ব্যবহারকারী নারীদের হয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

দিনে-দুপুরে হেনস্তার শিকার সোহা, বাকরুদ্ধ অভিনেত্রী

আপডেট সময় ০৫:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫