ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ। ফের নিজের স্টাইল দিয়ে চলে এলেন আলোচনায়। সামাজিক মাধ্যমে তার অসংখ্য ভক্ত-অনুরাগী; তাই নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোও ভাগ করে নেন নিয়মিত। এবার রঙিন শাড়িতে ধরা দিয়ে তাদের মন মাতালেন রোজা।

এর আগে তাকে দেখা গেছে ওয়েস্টার্নে কিংবা টপসে; আবার কখনো ট্রাডিশনাল স্যালোয়ারে বা গাউনে। শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী; তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিলো প্রথম। ফের আবারও শাড়িতে দেখা গেল তাকে; আরও ভিন্নভাবে, আকর্ষণীয় লুকে।

রোজা আহমেদ প্রায়ই তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। তারই ধারায় রোববার রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন। ছবিতে দেখা যায়, হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন তিনি। শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে রয়েছে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া, যা এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে।

এর সঙ্গে মিলিয়ে পরেছেন একটি উজ্জ্বল হলুদ রঙের ভি-নেক ব্লাউজ। সাজে রেখেছেন স্নিগ্ধতার ছোঁয়া; স্মোকি চোখ আর ন্যুড লিপস্টিকে হয়ে ওঠেন আকর্ষণীয়। সঙ্গে খোলা চুলে তার সৌন্দর্য যেন আরও বেড়ে যায় বহুগুণ।

দুটি ছবির একটিতে এক হাত চুলে দিয়ে আনমনা ভঙ্গিতে পোজ দিয়েছেন রোজা, অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে আছেন পাশের দিকে। রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ আর মনোমুগ্ধকর চাহনি ভক্তদের মনও যে রাঙিয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।

ছবি দুটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়; মন্তব্যঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা। একজন ভক্ত লিখেছেন, ‘সত্যিকারের সৌন্দর্য্য’। আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে পরীর মতো লাগছে।’ কেউ কেউ তার রঙিন শাড়ির সৌন্দর্যেরও আলাদা করে প্রশংসা করেছেন।

চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা আহমেদ। ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন রোজা। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

আপডেট সময় ১২:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫