ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

বেকার পুরুষ নিয়ে আপত্তি নেই তানিয়ার, খাওয়াবেন সারাজীবন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৮১৮ বার পড়া হয়েছে

ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল আবারও আলোচনায়। মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি। এবার সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে নতুন করে শিরোনামে এসেছেন এই উঠতি তারকা।

সম্প্রতি বিগ বসের মঞ্চে এসে তানিয়া মিত্তাল জানান, তার রয়েছে ২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি এবং তার অধীনে কাজ করেন প্রায় ৮০০ কর্মী। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে তিনি জানিয়েছিলেন, বেকার পুরুষকেও বিয়ে করতে তার আপত্তি নেই। এমনকি স্বামীর জন্য রান্না করা কিংবা তার পা ছুঁয়ে প্রণাম করতেও রাজি তিনি।

সেই ভিডিওতে তানিয়াকে বলতে শোনা যায়, ‘আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কিনা। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তার পা ছুঁতে রাজি। আমার বিশ্বাস, সম্পর্কে বড়-ছোট বলে কিছু নেই।’

নিজেকে ভীষণ রোম্যান্টিক দাবি করে তানিয়া আরও বলেন, ‘সম্পর্কে থাকলে আমি সবকিছু দিয়ে দিতে চাই। আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দিই। আমি জানি, স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।’

তাহলে কেন তিনি বেকার যুবককে বিয়ে করতে রাজি? তানিয়ার ব্যাখ্যা, ‘আমার তিনটি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না, যে আমার জন্য রোজগার করবে। বরং আমি মনে করি, পুরুষরা চায় সংসারে নিশ্চিন্ত থাকতে। তাই আমি রোজগারও করব, আবার স্বামীর জন্য রান্নাও করব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

বেকার পুরুষ নিয়ে আপত্তি নেই তানিয়ার, খাওয়াবেন সারাজীবন

আপডেট সময় ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫