ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

এবার আইটেম গানে সামিরা খান মাহি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি এবার আসছেন একেবারে ভিন্ন রূপে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে আইটেম গানে। তবে কোনো সিনেমায় নয়, বরং একটি মেগা সিরিয়ালে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘খুশবু’। সেখানেই আইটেম গানে দেখা যাবে তাকে। তবে নিয়মিত থাকবেন না। জানা গেছে, ধারাবাহিকের প্রথম পর্বেই থাকছে মাহির আইটেম গান; সেখানে তাকে দেখা যাবে ঢাকাই সিনেমার নায়িকা তিতলি মির্জার চরিত্রে।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’র গল্পে জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামের গল্প; একই সঙ্গে এতে থাকবে গার্মেন্টসকর্মী নারীদের সুখ-দুঃখ, স্বপ্ন ও বাস্তবতার চিত্র। শুধু তাই নয়, ‘খুশবু’তে থাকছে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

এবার আইটেম গানে সামিরা খান মাহি

আপডেট সময় ০৭:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫