ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

নতুন পরিচয়ে অভিষেক স্বীকৃতি মজুমদারের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

ওপার বাংলার অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। ‘আলোর কোলে’, ‘মেয়েবেলা’, ‘খেলাঘর’, ‘রাজা রানি রোমিও’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয় জগতে জনপ্রিয়তা অর্জন করার পর এবার নতুন পরিচয়ে প্রযোজকের ভূমিকায় দেখা যাকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বীকৃতি মজুমদার একা প্রযোজকের আসনে বসছেন না, জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং গায়ক সুরকার প্রাঞ্জল দাসের সঙ্গে যৌথভাবে একটি সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি।

জয়দীপ এবং প্রাঞ্জল এর প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজের এটি প্রথম প্রযোজিত সিরিজ হতে চলেছে। জি ফাইভ এবং বুলেট অ্যাপের ভারটিকাল মাইক্রো সিরিজের অন্যতম সিরিজ হতে চলেছে এই আসন্ন সিরিজটি।

যদিও নাম এখনও ঠিক করা হয়নি। তবে এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ। চিত্রনাট্যকার সৌভিক কুন্ডু। গান এবং আবহ সংগীতের দায়িত্ব রয়েছেন প্রাঞ্জল দাস। ক্যামেরার পেছনে থাকবেন অঙ্কিত সেনগুপ্ত, এডিটেড দায়িত্বে রয়েছেন বনমালী।

গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, দেবপর্ণা পাল চৌধুরী এবং নবাগতা পুজিতাকে। ইতোমধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের কাজ। বিগত কয়েকটি মাইক্রো সিরিজের মতো রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হয়ে যাবে এক একটি পর্ব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

নতুন পরিচয়ে অভিষেক স্বীকৃতি মজুমদারের

আপডেট সময় ০৬:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫