ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শিবির প্রার্থীর ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন রয়েছে : আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, টিএসসি কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।

নিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো বাধা সৃষ্টি করিনি বা আচরণবিধি ভঙ্গ করিনি। বরং কিছু কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিগুলোতে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সংবিধানে স্পষ্ট বলা আছে, প্রার্থী ও তাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকেই আমরা অনিয়মের অভিযোগ তুলতে পারতাম। তবে আমি অনাবাসিক শিক্ষার্থীদের আহ্বান জানাই, আপনারা ভোট দিতে আসুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে ভোট দিতে হবে। অমর একুশে হলে ভোট কারচুপির বিষয়ে জানতে চাইলে আবিদুল বলেন, তিনি এখনো সেখানে যাননি। বিষয়টি জেনে পরে মন্তব্য করবেন।

উল্লেখ্য, এ কেন্দ্রে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন৷ এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা

শিবির প্রার্থীর ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন রয়েছে : আবিদ

আপডেট সময় ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫