ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ কেল্লা বাবার মাজারের দানবাক্স খুলে মিলল ১ কোটি ৩ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিম এর যোগদান বেগমগঞ্জের বাংলাবাজারে নতুন থানা স্থাপনের দাবি

নিজেকে প্রমাণ করে আবারো জাতীয় দলে ফিরতে চান নাঈম

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন নাঈম শেখ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো না করার পর সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে বাদ পড়েন এই ওপেনার। যে কারণে নেই এশিয়া কাপ দলেও। তবে আশা ছাড়ছেন না নাঈম। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আবার জাতীয় দলে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল। এই টুর্নামেন্টে ঢাকা মেট্রোর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম। গতকাল (৮ সেপ্টেম্বর)) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিপিএলের প্রাক-প্রস্তুতির জন্য এই ধরনের টুর্নামেন্ট আমাদের অনেক সহায়তা করে। প্রত্যাশা বলতে ভালো খেলা, ভালো রান করা, ম্যান অব দ্যা ম্যাচ হওয়া, দলের জন্য এমন কিছু অবদান রাখা যাতে দল জিততে পারে। এই জিনিসগুলোই লক্ষ্য থাকবে।’

জাতীয় দল থেকে বাদ পড়া নিয়েও কথা বলেন তিনি, ‘জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। তবে কোনোভাবে হয়তো আমি সফল হতে পারিনি।’

পরে জাতীয় দলে ফেরার বিষয়ে নাঈম জানান, ‘জাতীয় দলে ফিরতে হলে নিজেকে প্রমাণ করেই ফিরতে হয়। আমি যতবারই জাতীয় দলের সুযোগ পেয়েছি, ঘরোয়া ক্রিকেটে শতভাগ উজাড় করে দিয়ে, ভালো কিছু অর্জন করেই প্রতিবার জাতীয় দলে গিয়েছি। এখনো আমার সেই ইচ্ছাই আছে, এভাবেই আবার পারফর্ম করে যেন জাতীয় দলে ফিরতে পারি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজেকে প্রমাণ করে আবারো জাতীয় দলে ফিরতে চান নাঈম

আপডেট সময় ১১:৩৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫