ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত

ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

হঠাৎ ভারতের তিরুপতি মন্দিরে ন্যাড়া মাথায় দেখা গেছে বলিউড অভিনেত্রী নয়নতারাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এমনি এক ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা ঘিরে তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

ছবিটি ছড়িয়ে পড়তেই প্রশ্ন ওঠে—‘টক্সিক’ সিনেমার সাফল্যের জন্য কি মানত করে মাথা ন্যাড়া করেছেন অভিনেত্রী? ‘টক্সিক’-এর মুক্তি ঘিরে যখন দর্শক ও বক্স অফিস বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা চলছে, তখন নয়নতারার এমন সিদ্ধান্তের খবর স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করে। অনুরাগীদের মধ্যেও শুরু হয় নানা জল্পনা। কেউ কেউ মনে করেন, সিনেমা হিট করানোর আশায় অভিনেত্রী হয়তো তিরুপতিতে গিয়ে এমন মানত পূরণ করেছেন।

002

ভাইরাল ছবিতে দেখা যায়, সাদা সালোয়ার ও সবুজ ওড়না পরা নয়নতারা তিরুপতি মন্দির চত্বরে হাঁটছেন। মাথা পুরোপুরি কামানো। তবে জানা গেছে, ভাইরাল ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারসাজিতে নয়নতারার পুরোনো ছবিকে সম্পাদনা করে মাথা ন্যাড়া দেখানো হয়েছে।

আসল ঘটনা হলো, চলতি বছরের এপ্রিল মাসে স্বামী ও পরিচালক বিঘ্নেশ শিবানের সঙ্গে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। তখনকার ভিডিও ও ছবিতেই এআই প্রযুক্তির সাহায্যে তার চেহারায় পরিবর্তন এনে মাথা ন্যাড়া করা হয়েছে। এরপর সেই ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ছবিটির উৎস বা কারা এটি তৈরি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নয়নতারা বাস্তবে মাথা ন্যাড়া করেননি—এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

003

এদিকে মুক্তির আগেই ‘টক্সিক’ নিয়ে বিতর্ক কমছে না। সিনেমার ট্রেলারের কিছু দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে। বিশেষ করে যৌনতা ও সহিংসতার উপস্থাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এর জেরে পরিচালক গীতু মোহনদাস ও অভিনেতা যশকেও নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে বিতর্কের মধ্যেই ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, মুক্তির পর সমালোচনা ছাপিয়ে বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে ‘টক্সিক’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন

ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা

আপডেট সময় ০৭:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬