ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

গৌরী খানকে ‘দ্বিতীয় মা’ বললেন অনন্যা পাণ্ডে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে ২০২৩ সালে নিজের প্রথম বাড়ি কেনেন। ব্যক্তিগত জীবনে এটি তার জন্য শুধু একটি অর্জন ছিল না, ছিল এক আবেগময় আশ্রয়। এই স্বপ্নের বাড়িটি সাজানোর দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান।

শাহরুখ খানের স্ত্রী গৌরী। তিনি যিনি কেবল ঘরই সাজান না, মানুষের স্বপ্নকেও রূপ দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা গৌরী খানকে ‘দ্বিতীয় মা’ বলে উল্লেখ করেছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘আমার জন্য এটি ছিল সম্পূর্ণ আবেগপ্রবণ একটি সিদ্ধান্ত। আমি গৌরী ম্যামের সান্নিধ্যেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মায়ের মতো। আমার পছন্দ-অপছন্দ তিনি এতটাই গভীরভাবে বুঝেছিলেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এই বাড়িটা সাজাচ্ছেন।’

গৌরী খানের সঙ্গে অনন্যার এই সম্পর্ক শুধু পেশাদারিত্বের নয়, বরং ব্যক্তিগতও। অনন্যা জানান, গৌরী তার স্বপ্নকে নিজের মত করে সাজিয়েছেন কিন্তু কখনও নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। বরং প্রতিটি ক্ষেত্রে অনন্যার মতামতকে গুরুত্ব দিয়েছেন।

এ প্রসঙ্গে অনন্যা আরও বলেন, ‘গৌরী ম্যাম আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা আমার প্রথম বাড়ি। তাই তিনি আমাকে নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।’

প্রসঙ্গত, অনন্যাকে এবার কার্তিক আরিয়ানের বিপরীতে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে দেখা যাবে। সমীর বিদ্বান পরিচালিত ছবিটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

গৌরী খানকে ‘দ্বিতীয় মা’ বললেন অনন্যা পাণ্ডে

আপডেট সময় ১১:২২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫