ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার। মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ

দের তাপেও শিক্ষার্থীদের উচ্ছ্বাস, ভোটকেন্দ্রে ভিড়

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে ডাকসু নির্বাচন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল আটটা বাজতেই ভোটগ্রহণ শুরু হয়, আর তার আগেই বিভিন্ন কেন্দ্রের বাইরে তৈরি হয় ভোটারদের দীর্ঘ লাইন। ক্যাম্পাসের সড়কজুড়ে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। বিশেষ করে মেয়েদের অংশগ্রহণ বেশ উৎসাহব্যঞ্জক।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিন দেখা গেছে, ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন টিএসসি এলাকা থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী সড়কের মাঝামাঝি পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে এসে লাইনে দাঁড়াচ্ছেন। টিএসসির প্রধান ফটক থেকে বের হয়ে এই লাইন টানা প্রসারিত হয়েছে সড়কের উপর দিয়ে, যেখানে রোদ তাপ দিচ্ছে মাথার ওপর। তবুও শিক্ষার্থীদের চোখে-মুখে ক্লান্তির বদলে উচ্ছ্বাস আর প্রত্যাশার ছাপ স্পষ্ট।

লাইন ধরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের হাতে দেখা গেছে পরিচয়পত্র ও ভোটার কাগজপত্র। কেউ কেউ ছাতার নিচে দাঁড়িয়ে আছেন, আবার অনেকে রোদের তাপ উপেক্ষা করে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন। কেউবা ছবি তুলে মুহূর্তগুলো ধরে রাখছেন।

রোকেয়া হলের শিক্ষার্থী রাফিয়া ইসলাম ভোট দিয়ে বেরিয়ে এসে বলেন, ভোট দিতে অনেকক্ষণ লাইন ধরতে হয়েছে। রোদে দাঁড়িয়ে থাকা সহজ ছিল না, কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারাটা অনেক আনন্দের।

আরেক ছাত্রী নাহিদা আক্তার বলেন, এটা শুধু একটি নির্বাচন নয়, আমাদের মতামত জানানোর বড় সুযোগ। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও কারও মুখে ক্লান্তির ছাপ নেই। বরং সবাই খুবই উৎসাহী।

আরেক শিক্ষার্থী সুমাইয়া খাতুন জানান, অনেকেই ভাবতে পারেন মেয়েরা হয়ত গরমে দাঁড়িয়ে থাকতে চাইবে না। কিন্তু আমরা নিজেরা এসে দেখছি, মেয়েদের অংশগ্রহণ যথেষ্ট বেশি। এটা আমাদের জন্য গর্বের।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার।

দের তাপেও শিক্ষার্থীদের উচ্ছ্বাস, ভোটকেন্দ্রে ভিড়

আপডেট সময় ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫