সংবাদ শিরোনাম ::
হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩ জয়পুরহাটে উদ্ধার হলো বিশাল আকৃতির গাঁজা গাছ কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী
ফেসবুকে সাইবার আক্রমণের অভিযোগ

ঘুম থেকে উঠে দেখি আইডি নেই : ভিপি প্রার্থী আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে নতুন নাটকীয়তার সৃষ্টি হয়েছে। এবার ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ অভিযোগ তুলেছে, তাদের একাধিক ফেসবুক প্রোফাইলে সাইবার আক্রমণ হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

প্যানেলের সহ সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভেরিফায়েড আইডি নাই হয়ে গেছে। প্রমাণাদি দিয়ে প্রাথমিকভাবে ফিরে পেলেও একটি পোস্ট করার পর আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আদৌ আইডি ফিরে পাব কি না জানি না। অথচ এই আইডিতে আমি নির্বাচনী প্রচারণা চালাতাম, যেখানে প্রচুর রিচ হতো। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আমাদের ওপর সাইবার আক্রমণ চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর এমন ঘটনা বেদনাদায়ক। দীর্ঘ সংগ্রামের পর আমরা এ জায়গায় এসেছি। জীবনে কখনো শিক্ষার্থী অধিকার বা স্বাধীনতার প্রশ্নে আপস করিনি। তাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় হবেই। প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা ভোটের মাধ্যমে জবাব দেবেন।

প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ করে বলেন, আমাদের তিনজনের আইডিতে সাইবার আক্রমণ চালানো হয়েছে। এর পেছনে সুস্পষ্টভাবে পরাজয়ের আশঙ্কা কাজ করছে। আজ আইডি গায়েব হচ্ছে, কাল নির্বাচিত হলে তারা ৪০ হাজার শিক্ষার্থীর আইডি ডিজেবল করে দেবে। আগে মানুষ গুম করা হতো, এখন হচ্ছে সাইবার গুম। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাব– যারা সাইবার আক্রমণ চালাচ্ছে, আগামীকাল (মঙ্গলবার) ব্যালট অ্যাটাকের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ফেসবুকে সাইবার আক্রমণের অভিযোগ

ঘুম থেকে উঠে দেখি আইডি নেই : ভিপি প্রার্থী আবিদুল

আপডেট সময় ০২:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫