ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

ছোট পর্দার অভিনেতা আরশ খান। বিগত তিন বছর ধরে দর্শকদের সামনে এসেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। অল্প সময়ের মধ্যে অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন আরশ খান। এক পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, ‘সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে।’

পোস্ট দিয়ে আরশ খান লিখেছেন, ‘স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিনত হয়েছে।’

‘সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২ টা বেজেছিলো তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে। বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই।’

তার কথায়, ‘তোমরা যারা রিসেন্টলি ধুমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয়না।’

শেষে লিখেছেন, ‘ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ঐ অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবেনা। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে

আপডেট সময় ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫