ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

আবার তুমি একই ভুল করছো, শুভশ্রীকে বললেন দেব

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

গত ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। কিন্তু ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন প্রযোজক দেব?

এক সাক্ষাৎকারে এই প্রশ্নে অভিনেতা জানিয়েছিলেন, শুভশ্রীর মুখের সারল্য হারিয়ে গিয়েছে। ‘রূপা’ মুখের সারল্য তার মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।

দেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তার মাঝেই দেবের এই কথার জবাবও দিয়েছিলেন শুভশ্রী। তারপর দেবও পাল্টা জবাব দেন। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

এর মাঝে পুরানো বিভিন্ন সাক্ষাৎকার উঠে আসছে। সেই আবহেই দেবের একটি ফ্যান পেজ থেকে দেবের একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে এসেছে।

সেই সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা গিয়েছিল, ‘যখন ধূমকেতু নিয়ে ওর কাছে গিয়েছিলাম, তখন ২ বছর ধরে ওর কিছু কাজ আটকে ছিল। আমি ওকে বলেছিলাম যদি তোমার মনে হয় তুমি এই ছবিটা করো।’

দেবের কথায়, ‘আশা করি তোমার ভালো লাগবে। ও যেদিন ধূমকেতুর জন্য সই করল তারপর তিন দিনের মধ্যে ওর কাছে তিনটে ছবির অফার আসে। সেখানেও রাজনীতি। আমি বুঝতে পারলাম। তারপর ও আমাকে বলল ডেট বদলাতে।’

‘আমি বললাম, আবার তুমি একই ভুল করছো। আমি তো তোমার কাছে প্রথম এসেছিলাম এই ছবিটা নিয়ে। ও তখন বলে না ওরা বড় বড় হাউজ, বড় বড় ছবি। দেখো আমি তোমার ভালো চাই, তুমি ওটা করে নাও। আবার যখন আমার ছবি হবে তখন তোমার সঙ্গে যোগাযোগ করে নেব।’

দেবের ভাষ্যে, ‘আমার মনে হয়েছিল আমি এই ছবিটার জন্য অপেক্ষা করতে পারব না। ধূমকেতু আমার নিজের খুব কাছের একটা ছবি। আমার সব ডেট নেওয়া ছিল, তারমধ্যেই ছাড়তে হবে। কৌশিকদাও ব্যস্ত মানুষ। আমারও অনেকগুলো কমিটমেন্ট রয়েছে। তারপর ও ফেরে, ও ওই ছবিটা ছেড়ে দেয়। তবে আমার ভালো লাগছে যে একটা মেয়ে এখনও নিজের জায়গা ধরে রাখছে, লড়াই চালাচ্ছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

আবার তুমি একই ভুল করছো, শুভশ্রীকে বললেন দেব

আপডেট সময় ০৭:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫