ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

ভালুকের আক্রমণে গুরুতর আহত গায়িকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

পাকিস্তানের কোক স্টুডিও খ্যাত গায়িকা কুরাতুলাইন বালুচ ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘুরতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, ৪ সেপ্টেম্বর তিনি বেড়াতে গিয়েছিলেন দেওসাই জাতীয় উদ্যানে। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

দেওসাই উদ্যানে তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন কুরাতুলাইন। হঠাৎ এক বন্য ভালুক তাঁবুতে ঢুকে আক্রমণ করে বসে তাকে। আক্রমণে তার হাত মারাত্মকভাবে জখম হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সৌভাগ্যবশত, হাড় ভাঙেনি। তবে রক্তপাত ও টিস্যু ক্ষতির কারণে চিকিৎসা নিতে হচ্ছে দীর্ঘ সময় ধরে।

গায়িকার টিম জানিয়েছে, কুরাতুলাইন বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং বিশ্রামে আছেন। তবে তার সুনির্দিষ্ট শারীরিক অবস্থা বা চিকিৎসার বিস্তারিত প্রকাশ করতে অনিচ্ছুক তারা। তারা গোপনীয়তা বজায় রাখতে অনুরোধ জানিয়েছে।

২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গান দিয়ে সংগীতজগতে পা রাখেন কুরাতুলাইন বালুচ। এরপর কোক স্টুডিওতে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এছাড়াও পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘হমসফর’-এ ব্যবহৃত তার গান ‘ওহ হমসফর থা’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এই ঘটনা সংগীতপ্রেমীদের মাঝে শোক ও উদ্বেগের ছায়া ফেলেছে। অনেকে গায়িকার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

ভালুকের আক্রমণে গুরুতর আহত গায়িকা

আপডেট সময় ০৩:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫