ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

মারা গেছেন অমিতাভ-অক্ষয়দের সহ অভিনেতা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে

মারা গেছেন বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। তার প্রয়াণের খবর নিশ্চিত করেন ভাই অভিজিৎ বরাং।

হিন্দি ও মারাঠি ভাষার বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আশীষ। তাকে শেষবার দেখা যায় রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে, যেখানে তার অভিনয় দর্শকের মনে বেশ ছাপ ফেলে।

এছাড়াও ‘মার্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’ এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলিতে তার অভিনয় প্রশংসা পায়। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি তার ক্যারিয়ারের একটি বিশেষ মাইলফলকে পরিণত হয়েছিল।

অভিনয় জীবনে আশীষের সুযোগ হয়েছিল ভারতীয় সিনেমার বহু তারকার সঙ্গে কাজ করার। অমিতাভ বচ্চন, আমির খান, রানি মুখার্জি, অজয় দেবগণ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আশুতোষ রানা, জন আব্রাহাম থেকে শুরু করে খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির মতো শিল্পীদের সঙ্গে তিনি একাধিকবার কাজ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

মারা গেছেন অমিতাভ-অক্ষয়দের সহ অভিনেতা

আপডেট সময় ১২:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫