ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাদিয়া আয়মান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্ট এবং সিনেমাতেও নিয়মিত অভিনয় করে চলেছেন। এবার এ অভিনেত্রী নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এর মধ্যে দুই পর্বের শুটিংও করেছেন।

সাদিয়া আয়মান বলেন, একটি পডকাস্টে উপস্থাপনার কাজ করছি। নাম ‘কানেকশন আনলকড’। কাজটি করে ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তিনি বলেন, রেকর্ডিং শেষ করা দুই পর্বে স্বাগত জানিয়েছিলাম চারজন অতিথিকে। যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।
এ অভিনেত্রী বলেন, আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, আমাকে এ শোয়ের উপস্থাপক হিসাবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয়। শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক-এর জন্য সেরা অভিনেত্রীর বিসিআরএ পুরস্কার অর্জন করেন এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাদিয়া আয়মান

আপডেট সময় ০৪:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫