পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে শনিবার সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পরের দিন রোববার থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর) 























