ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, উপকর কমিশনার লিংকন রায় বরখাস্ত ‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস

সিআইডির ওপর হামলা, যুবক আটক

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ০২:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার অভিযোগে তুষার নামে এ যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে ওসির নেতৃত্বে একাধিক টিম মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে।

তুষারকে দুই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত। এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, তুষার এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাকে আটকের পর তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার সহযোগীরা এসে সিআইডির সদস্যদের মারপিট করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, এ ঘটনায় তুষারকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।
যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, বিষয়টি নিয়ে আমাদেরও একটি বিশেষ টিম কাজ করছে। এ ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডিও মাঠে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন

সিআইডির ওপর হামলা, যুবক আটক

আপডেট সময় ০২:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫