ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ওপেন সিক্রেট: রাশেদ খাঁন পরিবেশ আইন অমান্য বড়লেখার এস.আর ব্রিকসের ছাড়পত্র বাতিল চিপসের প্যাকেটে ইয়াবার চালান, বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক নথি সরানোর চক্র খুঁজতে গোয়েন্দা তদন্তের নির্দেশ বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, উপকর কমিশনার লিংকন রায় বরখাস্ত ‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের

চাকরির প্রলোভন ও টেলিগ্রামের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা

অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশন।

ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও তাদের সহযোগী আসাদ (৩০)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ও ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিম কার্ড জব্দ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতাররা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে কয়েকগুণ মুনাফার আশ্বাস দিতো তারা।

জসিম উদ্দীন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মামলার তদন্ত কার্যক্রম চলমান। তদন্তে প্রতারণা চক্রের মূল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

চাকরির প্রলোভন ও টেলিগ্রামের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা

আপডেট সময় ০২:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫