ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ওপেন সিক্রেট: রাশেদ খাঁন পরিবেশ আইন অমান্য বড়লেখার এস.আর ব্রিকসের ছাড়পত্র বাতিল চিপসের প্যাকেটে ইয়াবার চালান, বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক নথি সরানোর চক্র খুঁজতে গোয়েন্দা তদন্তের নির্দেশ বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, উপকর কমিশনার লিংকন রায় বরখাস্ত ‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের

একই নম্বর প্লেটের ৫ প্রাইভেটকার, মিলছে না মালিক

ফরিদপুর শহরের হোটেল রাজস্থানের সামনে একই নম্বর প্লেটের পাঁচটি প্রাইভেটকারের দেখা মিলেছে। পরে পুলিশ প্রাইভেটকারগুলো পুলিশ লাইনে নিয়ে যায়। তবে কোনো গাড়ির মূল মালিক এবং কাগজপত্র পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল রাজস্থানের সামনে থেকে গাড়িগুলো হেফাজতে নেয় পুলিশ। এর আগে সকাল থেকে সারাদিন গাড়িগুলো নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলতে থাকে।
পুলিশ জানায়, হোটেল রাজস্থানের সামনে সারিবদ্ধভাবে রাখা পাঁচটি নতুন প্রাইভেটকার দেখা যায়। গাড়ি নম্বর প্লেটগুলো একই। এসময় স্থানীয়রা থানা ও ট্রাফিকে খবর দেয়। পরে গাড়িগুলো থানায় নেওয়া হয়।

হোটেল রাজস্থানের ম্যানেজার মো. মহিউদ্দিন জানান, একই রকমের পাঁচটি প্রাইভেটকার বৃহস্পতিবার ভোরের দিকে হোটেলের সামনে আসে। গাড়িগুলোতে চালকসহ ১৮ জন আরোহী ছিলেন। তাদের ভাষ্যমতে শহরের কমলাপুর এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য এসেছিলেন তারা। সকালে গাড়িগুলো দেখে উৎসুক জনতা ভিড় করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ গাড়িগুলো থানায় নিয়ে যায়।
ফরিদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খুরশিদ আলম শিকদার বলেন, গাড়িগুলোর শোরুম কিংবা গ্যারেজ নম্বরের সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। পরে সেগুলো কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। গাড়ির সঠিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) জানানো হবে। শোরুম নম্বর অথবা শুধু গ্যারেজ নম্বর দিয়ে গাড়িগুলো রাস্তায় চলাচলের নিয়ম নেই। এ ধরনের নম্বর প্লেট গাড়িগুলো শুধুমাত্র শোরুম থেকে গ্যারেজ পর্যন্ত যেতে পারে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাইভেটকারগুলো পুলিশ লাইনে রাখা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা কিংবা জিডি হয়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

একই নম্বর প্লেটের ৫ প্রাইভেটকার, মিলছে না মালিক

আপডেট সময় ১২:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫