ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্দানিয়া গ্রামের বাসিন্দা ছায়দুল হক (৫৯) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ছায়দুল হকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রী বিবি মরিয়ম (৫৫) ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে স্ট্রোক করে অজ্ঞান হয়ে যান। কানকিরহাট-হাসানপুর সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা জুয়েল ঢাকা পোস্টকে বলেন, বিবি মরিয়ম দীর্ঘ ১০ বছর ধরে চোখে দেখেন না। স্বামীর হাত ধরে তিনি চলাফেরা করতেন। স্বামীর মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথেই তিনি মারা যান। একই পরিবারের দুইজন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু বলেন, এ দম্পতি ৬ ছেলে ও ৩ মেয়ের রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ছায়দুল হক মারা যান। এরপর প্রায় ১০ মিনিটের মধ্যে স্ত্রী মরিয়মও মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুক্রবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। একই দিনে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বাড়িতে পুলিশ সদস্যরা হাজির হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১০:৪৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫