ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

৯০-এর দশকের বলিউডে যখন অ্যাকশন, রোম্যান্স এবং মিউজিক একত্রে দর্শকদের মন জয় করছিল, তখন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের জুটি হয়ে উঠেছিল এক আবেগঘন স্মৃতি।

তাদের অনস্ক্রিন ঘনিষ্ঠতা এতটাই প্রভাব ফেলেছিল যে, দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল— এই রসায়ন কি শুধুই অভিনয়? পরে জানা যায়, বাস্তবেও তারা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন। গোপন বাগদান সেরেছিলেন, এমনকী রাভিনার পরিবার এবং অক্ষয়ের আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে শোনা যায়।

১৯৯৮ সালে রেডিফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘এটা শুধু একটা বাগদান ছিল, যা পরে ভেঙে যায়। কিন্তু আমরা কখনও বিয়ে করিনি, এটা দয়া করে জেনে রাখুন।’

কথাগুলো বলার সময়ে অক্ষয়ের গলায় ছিল এক ধরনের আত্মপক্ষ সমর্থন, সঙ্গে বিষণ্ণতাও। ১৯৯৯ সালে রাভিনা আবার এক সাক্ষাৎকারে বলেন, অক্ষয় ছিলেন নারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তিনি ভয় পেয়েছিলেন, যদি বাগদানের খবর প্রকাশ্যে আসে, তবে অক্ষয়ের ‘খিলাড়ি’ ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। সেই ভয়ই হয়তো তাদের সম্পর্কের ভিত দুর্বল করে দেয়।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয় রাভিনাকে ঠকিয়েছিলেন অক্ষয়। যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

রাভিনা, শিল্পা দুজনের সঙ্গেই সম্পর্কের পরে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অভিনেতা। ২০০১ সালের ১৭ জানুয়ারি, অক্ষয় ও টুইঙ্কেল খান্না এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান— আরভ ও নিতারা।

অক্ষয়ের এখন সুখী জীবন। অন্যদিকে, রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থান্ডানিকে বিয়ে করে গড়েছেন নিজের সংসার। তাদের দুই সন্তান— রনবীর বর্ধন ও রাশা। এছাড়াও ১৯৯৫ সালে পূজা ও ছায়াকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

আপডেট সময় ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫