ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ইসলামি বইমেলায় অংশ নিচ্ছে বিদেশি ৪ প্রতিষ্ঠান, উদ্বোধন ১৩ সেপ্টেম্বর

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররমে শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানান, আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ এর স্টল তৈরির কাজ চলমান। এবারের মেলায় পাকিস্তান, মিসর ও লেবানন থেকে ৪টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রকাশিত বই নিয়ে অংশগ্রহণ নিশ্চিত করেছে। আশা করা যাচ্ছে, দেশীয় শতাধিক প্রতিষ্ঠানও তাদের নিজ নিজ বই নিয়ে অংশগ্রহণ করবে।

এবারের মেলায় পাঠক-দর্শনার্থীদের জন্য থাকছে শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার। এ ছাড়া বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শেষ দিকে সীমিত পরিসরে ইসলামি বইমেলার যাত্রা শুরু হলেও এখন তা দেশের সবচেয়ে বড় ইসলামি বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ইসলামি বইমেলায় অংশ নিচ্ছে বিদেশি ৪ প্রতিষ্ঠান, উদ্বোধন ১৩ সেপ্টেম্বর

আপডেট সময় ০৩:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫