ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ শাহ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

পাকিস্তানি অভিনেত্রী আলিজাহ শাহ শোবিজ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, বিনোদন জগতে তিনি যে হেনস্তা, হয়রানি, বকেয়া বেতন এবং অমানবিক আচরণের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে মুখ খোলা কোনো পাবলিসিটি বা কাজের জন্য ছিল না। বরং এই জগত তার মনে গভীর ক্ষত তৈরি করেছে, যার কারণে তিনি আর কখনো এখানে ফিরবেন না।

আলিজাহ লিখেছেন, ‘যারা ভাবেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারে থাকার জন্য এসব বলেছি, তাদের ভাবনা আমাকে চূড়ান্তভাবে বিরক্ত করে। এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) নিয়ে বেঁচে আছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করি। মুখ খোলা আমার মনোযোগ আকর্ষণের জন্য ছিল না; অন্ধকার থেকে নিজেকে মুক্ত করার এটাই একমাত্র পথ ছিল।’

‘আমি আপনাদের কোনো প্রজেক্ট, প্রস্তাব বা ভুয়া সহানুভূতি চাই না। আমি প্রতিদিন দোয়া করি যেন এই অবমাননাকর জগতে আমি কখনো না আসতাম, যেখানে দিনের ১২ ঘণ্টা আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগত আমার সঙ্গে যা করেছে তা আমি ভুলতে পারি না।’

তার কথায়, ‘এমন অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কাঁদি, এমন অনেক দিন আছে যখন স্মৃতিগুলো আমাকে এতটাই অসুস্থ করে তোলে যে বমি করতে করতে আমার পেট খালি হয়ে যায়। এই কষ্ট সত্যিকারের, এটি আমার শরীরে, আমার হৃদয়ে রয়ে গেছে এবং আমি শুধু একা থাকতে চাই।’
প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে আলিজাহ শাহ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো নিয়ে মুখ খুলেছিলেন, যার মধ্যে ছিল হয়রানি, বেতন আটকে রাখা এবং সেটের বিষাক্ত পরিবেশ। এমনকি তার ২০২১ সালের আলোচিত র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাটিও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ শাহ

আপডেট সময় ০১:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫