ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বগুড়া পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কৈচড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় কৈচড় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনপূর্বক বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়। পরবর্তী তিনি প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভায় যোগ দেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

আপডেট সময় ১০:২৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২