ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকেরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।

এমন অবস্থায় আহত নুরের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরের প্রতি সহানুভূতি জানিয়ে অনেকে পোস্ট করেছেন, তার সুস্থতা কামনা করেছেন।

তবে এরই মধ্যে নুরকে নিয়ে বিতর্কিত এত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

শনিবার ভোরে এক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেয়ার ইচ্ছে পোষণ করেন তিনি। যেখানে জয় লেখেন, ‌‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’

জয়ের এই পোস্ট নুরের দলের সমর্থকদের মাঝে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ লিখেছেন, ‘এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।’ কারো মন্তব্য, ‘আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।’ আবার কারো মতে, ‘সবসময় আলোচনায় থাকতেই এসব পোস্ট দেন জয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

আপডেট সময় ০৫:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫