ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন চমক দিয়ে, কিন্তু সেখানকার কাজের চাপ যেন আর টানছে না কঙ্গনা রানাউতকে। সংসদের দায়িত্ব সামলাতে গিয়েও মনে পড়ছে পুরোনো আলো–ঝলমলে দিনগুলোর কথা। অভিনেত্রী বারবার ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি নয়, অভিনয়ের মঞ্চেই তার আসল জায়গা। একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মুগ্ধ করা এই নায়িকা কি তবে ফের পর্দায় ফিরতে চলেছেন?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজেরই সুপারহিট ছবিগুলোর সিকুয়েল দিয়ে আবারও ঝড় তুলতে চলেছেন মান্ডির সাংসদ কঙ্গনা।
বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, ‘তনু ওয়েড্‌স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা। ‘তনু ওয়েড্‌স মনু রিটার্ন্‌স’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে এই ছবির শুটিং। ‘কুইন ২’-এর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রাই পরিচালিত এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা।

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন কঙ্গনা। তবে মাত্র এক বছরেই রাজনীতির জটিলতা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেন তিনি। তার কথায়, সাধারণ মানুষ নালা পরিষ্কার থেকে রাস্তা সংস্কারের মতো সমস্যার সমাধান চাইতে তার কাছে আসছেন, যা তার প্রত্যাশার বাইরে। এ ছাড়া রাজনীতির আর্থিক দিক নিয়েও তিনি অসন্তুষ্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫