ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

হত্যার হুমকির মাঝেই গণেশ বিসর্জনে মেতেছিলেন সালমান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

বলিউড ভাইজান সালমান খানের পিছু ছাড়ছেন না লরেন্স বিষ্ণোইয়ের দল। গত বছর সালমানের বাড়িতে গুলি চালায় দুষ্কৃতকারী। তারপর থেকে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তায় চলাফেরা করেন তিনি। যদিও সেটা যে মোটেই সুখকর নয়- এ কথা ভাইজান নিজেই জানিয়েছেন। নিজের মুম্বাইয়ের ফ্ল্যাটের খোলা বারান্দায় ‘বুলেট প্রুফ’ কাচ লাগিয়েছেন। এত সতর্কতার মাঝে বুঝি আবারও বেপরোয়া হলেন সালমান!

সালমান খান এ বছরের শুরু থেকে সামান্য স্বস্তিতে ছিলেন। তবে আবারও হুমকি দিচ্ছে বিষ্ণোই। সালমানের সঙ্গে যে বা যারাই কাজ করবেন তাদের গুলি করে মারার হুমকি দেওয়া হচ্ছে। প্রয়োজনে মুম্বাইয়ে চলবে ‘একে-৪৭’, কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করে এমনই হুমকি দিয়েছেন তিনি। কপিলের দোষ তিনি নিজের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে সালমানকে নিমন্ত্রণ করেছেন।

নতুন করে হুমকি পেয়ে আবারও যেন সালমানের কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে। তাই বলে তিনি ভয়ে বাড়ি বসে থাকার মানুষ নন। প্রতি বছর ভাইজান বাড়িতে ধুমধাম করে গণেশচতুর্থী পালন করেন। এবার গণপতি বিসর্জনেও ঢাক ঢোল নিয়ে নাচতে নাচতে সমুদ্র সৈকতে যান। তাকে ঘিরে নাচতে দেখা যায় বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুষ শর্মাসহ অনেককে। সালমানের বাড়ির পূজায় অংশ নিয়েছিলেন সোনাক্ষী সিনহা, জহির ইকবাল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

হত্যার হুমকির মাঝেই গণেশ বিসর্জনে মেতেছিলেন সালমান

আপডেট সময় ০৪:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫