ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিত মালাকার থেকে আবদুর রহমান: ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

বিবাহবার্ষিকী ভুলে গেলেন চঞ্চল, কৃতজ্ঞতা জানালেন স্ত্রীর প্রতি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৭০২ বার পড়া হয়েছে

নিজের বিবাহবার্ষিকী ভুলে গেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যদিও স্ত্রী শান্তা মনে করিয়ে দেওয়ার পর খানিকটা অনুশোচনাতেই ভুগছেন তিনি। সেই ঘটনা আবার তুলে ধরেছেন এক ফেসবুক স্ট্যাটাসেই। যেখানে তিনি জানালেন— বিবাহবার্ষিকীর কথা মাথায় না থাকলেও স্ত্রী শান্তার মনে করিয়ে দেওয়া আর সহনশীলতার জন্য তিনি ভীষণ কৃতজ্ঞ।

চঞ্চল লিখেছেন, ছবিটি প্রায় পনেরো বছর আগের; সম্ভবত কোনো পত্রিকার ফটোসাংবাদিক তাদের বাসায় গিয়ে তুলেছিলেন। ছবিতে তিনি, স্ত্রী শান্তা ও ছেলে শুদ্ধ— সবাইকে দেখা যায়। পোস্টে তিনি স্বীকার করেন, আজ তাদের বিয়ের দিন হলেও সেটি মনে ছিল না, এমনকি কততম বিবাহবার্ষিকী তাও তিনি ঠিক মনে করতে পারেননি। শান্তা লিখে মনে করিয়ে দেওয়ার পর কিছুটা লজ্জা ও অপরাধবোধ কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সাংসারিক জীবনের প্রসঙ্গে চঞ্চলের সৎ স্বীকারোক্তি— অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও ব্যক্তিজীবনে ভুলে যাওয়ার প্রবণতা তাকে প্রায়ই অস্বস্তিতে ফেলে। তার ভাষায়, ভুলে যাওয়া যেন “একটা অসুখের মতো”। তবু সবকিছুর পরও শান্তার কাছ থেকে বড় কোনো অভিযোগ না পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

বিবাহবার্ষিকী ভুলে গেলেন চঞ্চল, কৃতজ্ঞতা জানালেন স্ত্রীর প্রতি

আপডেট সময় ০১:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫