ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

অমিতাভের নাতি নয়, শাহরুখ কন্যার সঙ্গী এখন সালমানের ভাতিজা!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

বলিউডের অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা বরাবরই ছিল। তবে এবার নতুন করে আলোচনায় এলেন শাহরুখ কন্যা। এক পার্টিতে সালমান খানের ভাতিজা নির্বান খানের সঙ্গে নাচতে দেখা গেল সুহানাকে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ফের উসকে উঠেছে নতুন প্রেমের গুঞ্জন।

বলা বাহুল্য, সিনেমায় নাম লেখানোর আগেই আলোচনায় থাকেন বলিউডের তারকাসন্তানেরা। তাদের ব্যক্তিগত জীবন, পার্টি বা আড্ডা সবই থাকে নজরে। সুহানাকে দর্শকেরা ইতোমধ্যেই দেখেছেন জোয়া আখতারের ‘আর্চিজ’ সিনেমায়। তবে ছবিটি মুক্তির আগেই অগস্ত্য নন্দার সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল কানাঘুষো। দুজনেই নীরব থাকলেও তাদের সম্পর্ক নিয়ে দিনে দিনে তোলপাড় হয়ে ওঠে বলিউড।

এর মধ্যে সালমান খানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণের সঙ্গে পার্টিতে মেতে ওঠেন সুহানা। সেখানে ছিলেন আরবাজ খানের ছেলে আরহান ও সালমানের বোন অর্পিতাও। সবাইকে সেখানে দেখা মিললেও অগস্ত্যের উপস্থিতি সেখানে চোখে পড়েনি। সে ভিডিও সম্প্রতি ভাইরাল হতেই নেটিজেনদের জল্পনা উঠেছে- অগস্ত্য নন্দা এখন সুহানার অতীত, আর তার সঙ্গী এখন সালমানের ভাতিজাই!

শাহরুখ খান আগেই জানিয়েছিলেন, কন্যা সুহানা অভিনয়ের দুনিয়ায় নিজের জায়গা করে নিতে চান। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ‘আর্চিজ’, যেখানে অগস্ত্যের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। যদিও প্রথম সিনেমায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। আগামী দিনে সুহানাকে দেখা যাবে বড় পর্দার ছবি ‘কিং’-এ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

অমিতাভের নাতি নয়, শাহরুখ কন্যার সঙ্গী এখন সালমানের ভাতিজা!

আপডেট সময় ০৫:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫