ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

পরিচালককে ‘সাইকোপ্যাথ’ বললেন নিশো, কী আছে আকার গল্পে

রহস্য আর সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘আকা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ এবার এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো সোশ্যাল থ্রিলার ঘরানায় কাজ করলেন। সোমবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার। বেশ জমজমাট এক গল্পের আভাস মিলেছে ট্রেলারটিতে।

সিরিজের প্রধান চরিত্র আকা হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিশো বলেন, ‌‘আমি সবসময় ভালো গল্প ও প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হোক। আর পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কথাই নেই! আমার চোখে ও একজন ‘সাইকোপ্যাথ’। ভালো মানুষ কিন্তু দুষ্ট। আমাদের বোঝাপড়াটাও দারুণ।’ ভিকি জাহেদ বলেন, ‘আগেও অনেক থ্রিলার করেছি, তবে ‘আকা’ আমার প্রথম সোশ্যাল থ্রিলার। দর্শকদের সঙ্গে এই কাজটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পরই বোঝা যাবে কতটা সফল হয়েছি।’

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এই সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তিনিও উপস্থিত ছিলেন ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে। আলাপকালে ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রী ‘আকা’ নিয়ে বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। তিনি সাইকো থ্রিলার জনরায় চমৎকার কাজ করেন। ‘আকা’ একটি দুর্দান্ত প্রজেক্ট হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ ৪ সেপ্টেম্বর হইচই-তে মুক্তি পাচ্ছে ‘আকা’। সিরিজটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, একে আজাদ সেতু, তাজজি হাসান ও শ্যামন্তি সৌমি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

পরিচালককে ‘সাইকোপ্যাথ’ বললেন নিশো, কী আছে আকার গল্পে

আপডেট সময় ১২:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫