ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৭০১ বার পড়া হয়েছে

২০০৮ সালে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অভিনেত্রী।

সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসার পরই ভাঙন ধরে শাকিব-অপুর সংসারে। পরবর্তী বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। বিচ্ছেদের পর চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। থেমে যায় অপু বিশ্বাসের সঙ্গে পথচলা।

তবে বছরখানেক পরই অপু-শাকিবের বরফ গলতে শুরু করে। ছেলে আব্রাম খান জয়ের কারণে আবারও কাছাকাছি আসেন এই জুটি। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের সম্পর্কও শীতল হয়েছে। ছেলেকে নিয়ে দেশে এমনকি মার্কিন মুলুকেও দুজন ঘুরে বেড়িয়েছেন।

এর মধ্যে সম্প্রতি সময়ে একাধিক সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, শাকিবের পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে।

ফলে আরও একবার শাকিব-অপুর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারেও কথা বলেছেন অপু বিশ্বাস। যেখানে তিনি স্পষ্টই জানালেন, আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই।

এই প্রসঙ্গটি টেনেই অপু বিশ্বাস বলেন, ফেসবুকের মধ্যে দিয়েই যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তো বিয়ে করার দরকার নেই। আমার তো বিবাহিত জীবন। এখানে এত প্রমাণের তো দরকার নেই। এখানে কেউ বিশ্বাস করলে করবে, নয়তো আমার সময় নেই বোঝাতে যাওয়ার।

একই সাক্ষাৎকারে অপুর কাছে জানতে চাওয়া হয়, শাকিব খানের সঙ্গে সংসার কেমন চলছে? এই প্রশ্নেরও সরাসরি কোনো জবাব দেননি অভিনেত্রী। উল্টো পারিবারিক বিষয়কে ব্যক্তিগত রাখতে চান বলেই জানান তিনি।

অপু বলেন, আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার, জানিয়েছি। এর বেশি জানাইনি। আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান, আপনি কতটুকু তার ঘরের ভেতরে গেছেন? বা জানতে পেরেছেন? শাহরুখ ততটুকুই দর্শকদের জানিয়েছেন যতটুকু তিনি প্রয়োজন মনে করেছেন। আমি প্রয়োজন মনে করি না, লিমিটেশনের বাইরে দর্শককে কিছু জানানোর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

আপডেট সময় ১২:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫