ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

বলিউডের শক্তিশালী পার্শ্ব চরিত্রে বহুবার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন দিব্যা দত্ত। এবার যেন ভাঙতে চলেছেন নিজস্ব সীমারেখা। প্রথমবারের মতো দক্ষিণী ছবিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। বহুদিন ধরে হিন্দি সিনেমায় দর্শকপ্রিয় হলেও মুখ্য চরিত্রে সুযোগ খুব কমই পেয়েছেন তিনি। তাই নতুন চ্যালেঞ্জ আর নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরতেই দক্ষিণী ইন্ডাস্ট্রিকে বেছে নিলেন দিব্যা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওয়েব সিরিজ ‘মায়াসভা’তে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তেলুগু ভাষায় তৈরি হওয়া এই সিরিজ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। সনি লাইভ ওটিটি প্ল্যাটফর্মে গত ৭ আগস্ট মুক্তি পায় এই সিরিজ। সিরিজটিতে দিব্যার অনবদ্য অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সিনে-বিশ্লেষকরা।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আরও আঞ্চলিক ছবিতে অভিনয় করতে চাই। আশা করি আমার হাতে এমন আরও কাজ আসবে যেখানে কাজ করে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারব। ইতোমধ্যেই সবার থেকে যে প্রশংসা পেয়েছি তাতে আমি ভীষণভাবে আপ্লুত।’

দিব্যা আরও জানান, তিনি প্রথমে ভীষণভাবে ভয় পেয়েছিলেন কারণ এই প্রথম তিনি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করলেন। তবে যেহেতু দিব্যার চরিত্রটি সবসময় ইংরেজিতে কথা বলে তাই সেইভাবে সমস্যার সম্মুখীন হতে হয়নি অভিনেত্রীকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

আপডেট সময় ০১:০০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫