ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি
আলোচনায় ‘থামা’র টিজার

কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৭৭৩ বার পড়া হয়েছে

কমেডি, রোম্যান্স আর হররের মিশেলে আসছে বলিউডের নতুন ছবি ‘থামা’। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন আদিত্য সরপোতদার। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল।

‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ কিংবা ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় সিনেমার পর এবার ম্যাডক ফিল্মস তাদের ভুতুড়ে দুনিয়ায় যোগ করল ‘থামা’। বলা হচ্ছে, এই ছবিতে এক অন্ধকার অতীতের ছায়ায় ভিন্ন স্বাদের প্রেমের গল্প ফুটে উঠবে।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রাশমিকার নতুন লুক। খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি যেন অন্য রকম রহস্যের ছোঁয়া ফুটে উঠেছে। ছবিতে তার চরিত্রের নাম ‘তাদাকা’, যে আলো-অন্ধকারের ভেতর দিয়ে ভালোবাসা আর ভয়ের গল্প বলবে।

অন্যদিকে আয়ুষ্মান খুরানা থাকছেন ‘অলোক’ এর ভূমিকায়, যে মানুষের শেষ আশার প্রতীক। অলোকের প্রেমে পড়ে তাদাকা। তবে তাদের গল্পের মাঝেই হাজির হবে অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’, যার চরিত্রে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর কৌতুকরসে ভরপুর পরেশ রাওয়াল ছবিতে আনবেন বাড়তি মজা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

আলোচনায় ‘থামা’র টিজার

কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা

আপডেট সময় ০৯:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫