ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য শিবগঞ্জে এসআরবি-৫-এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

জ্বালানি চাহিদা মেটাতে সৌদির সমর্থন চায় বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে। বাংলাদেশকেও এ সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি চাহিদা মেটাতে সৌদি আরবের সমর্থন চেয়েছে বাংলাদেশ।

সোমবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।

সৌদি রাষ্ট্রদূত দুই দেশের চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত বিকশিত হচ্ছে। তিনি চলতি বছরের নভেম্বরে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের ফলোআপ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবিহিত করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার রাষ্ট্রদূতকে জানান, দেশটির যেকোনো সমস্যা বা প্রস্তাব অগ্রসরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। তিনি সৌদিতে বাংলাদেশিদের শ্রমবাজার এবং হজ-ওমরা ছাড়াও বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

জ্বালানি চাহিদা মেটাতে সৌদির সমর্থন চায় বাংলাদেশ

আপডেট সময় ০১:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২