ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ গোল হজমের পর এবার ৬ গোল খেল বাংলাদেশ এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলেন জিয়াউল আহসান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ, পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দলটির মালদ্বীপ শাখা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানী মালের একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. মাসুম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মানিক হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখাকে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

একইসঙ্গে আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান খলিলুর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাস থেকেও স্বেচ্ছাসেবক দলকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ গোল হজমের পর এবার ৬ গোল খেল বাংলাদেশ

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০১:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫