সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারির ফল প্রকাশ

সরকারি বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে টেলিটকের কারিগরি সহায়তায় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়। বাকি দুই হাজার ৮৫২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল মঙ্গলবার বিকালে প্রকাশ করা হবে।

বিকাল ৫টা থেকে ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফলাফল পাওয়া যাবে। বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল লটারির মাধ্যমে ফলাফল প্রকাশ করেন।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির অনলাইনভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে ফলাফল প্রকাশের জন্য একটি ডায়নামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়। এর মাধ্যমে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে।

এ কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় সর্বমোট তিন হাজার ৩৯২টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এরমধ্যে ৫৪০টি সরকারি ও দুই হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় এবার সাকুল্যে ১ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গৃহীত হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে দুটি মাধ্যমে ভর্তি সংক্রান্ত ফলাফল পাওয়া যাবে। এগুলো হলো- টেলিটক মোবাইল  নাম্বার থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে। GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। এছাড়া https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

ডিজিটাল লটারির অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের বিভিন্ন কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারির ফল প্রকাশ

আপডেট সময় ০৫:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২