সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন নজরে আসে আর্জেন্টিনার। তারই প্রেক্ষাপটে দেশটি পুনরায় বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা করছে।

শনিবার (১০ ডিসেম্বর) এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান। স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরো।

টুইটে কাফিয়েরো আগস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠকের কথা স্মরণ করেন।

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে দূতাবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

আপডেট সময় ০৩:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২